← Back to Home
BREAKING
🔴 High-Level Satisfying 3D Animation and VFX Production: A Technical and Strategic Analysis🔴 YouTube Monetization, Algorithm & SEO: The Ultimate 2026 Mega-Guide🔴 who Is Sayad Md Bayezid Hosan🔴 Professional Contact & Connectivity Hub sayad Md Bayezid Hosan🔴 The Digital Architect: Professional Profile of Sayad Md Bayezid Hosan🔴 Beyond the Code: The Comprehensive Story of Sayad Md Bayezid Hosan and the Future of Digital Innovation in Bangladesh🔴 ‘দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট’-এর কালিহাতী উপজেলা প্রতিনিধি মনোনীত হলেন সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার🔴 টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবারের সন্তান মুরাদ সিদ্দিকীর জন্মদিন আজ: ভবিষ্যৎ রাজনীতির উজ্জ্বল নক্ষত্র🔴 ‘কন্যাসন্তানের সন্তানের বাবা হলেন সাকিব খান জানালেন মিষ্টি জান্নাত রহস্যময় স্ট্যাটাসে তোলপাড়🔴 ‘ভুল মানুষের সঙ্গে বিয়ে হলে কেউই সুখী হবে না’— ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে অকপট মেধা শংকর🔴 টেলিটক বাংলাদেশ লিমিটেডে প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Teletalk Job Circular🔴 ব্রেকিং: শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে দীপেন দেওয়ানের পদত্যাগ🔴 জিপিএস ছাড়াই নিখুঁত গন্তব্যে! উন্মোচিত হলো কবুতরের শরীরের গভীরে লুকিয়ে থাকা ‘বায়োলজিক্যাল কম্পাস’-এর রহস্য🔴 The Digital Architect: Professional Profile of Sayad Md Bayezid Hosan🔴 ‘আমি জনগণের দোসর’: লতিফ সিদ্দিকীর এই শাশ্বত সত্যকে ইতিবাচকভাবে গ্রহণ করছে খোদ আওয়ামী লীগ

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

এডুকেশন ডেস্ক | GenZ Frontier | ২৬ জুন ২০২৬

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস এবং এ সংক্রান্ত যেকোনো গুজবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কোনোভাবেই যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।এছাড়া জানান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তারিখের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখবো, কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিলো কিনা।’ এর আগে ৮ জুন এক সংবাদ সম্মেলনেও ২০ জুলাই ফল প্রকাশের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। গত ২১ এপ্রিল দেশব্যাপী একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২০ মে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এ বছর মাদরাসা ও কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষায় অংশ নেন।


গুজব রটনাকারীদেরও আনা হবে আইনের আওতায়

পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার যে অপচেষ্টা চলে, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, "শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, যারা প্রশ্নপত্র ফাঁসের ভুয়া অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করবে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করবে, সেইসব অপপ্রচারকারীদেরও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।"


প্রতিষ্ঠান প্রধানদের প্রতি কড়া বার্তা

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের নৈতিকতা নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এক কড়া বার্তা দেন। তিনি বলেন, অনেক শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের মানের ওপর ভরসা করতে পারেন না, যা অত্যন্ত হতাশাজনক।

"যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা নিজেদের সন্তানকে তার নিজের প্রতিষ্ঠানে পড়াতে সাহস পান না, তারা আসলে প্রতিষ্ঠান প্রধান হওয়ার যোগ্যতা রাখেন না। বিগত দিনের ভুলগুলো ভুলে গিয়ে এখন থেকে আপনাদের নিজেদের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়ানোর মানসিকতা তৈরি করুন।"

এছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন বা শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করেন, তবে তার বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।


আরও পড়ুন: জামায়াতপন্থি ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: ব্যারিস্টার বাদল


প্রাথমিক শিক্ষার ভিত্তি ও শিক্ষক নিয়োগ সংকট

দেশের প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী অকপটে মন্ত্রণালয়ের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। তিনি বলেন, "আমরা এখনও প্রাথমিক শিক্ষাকে একটি শক্ত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে পারিনি, এটি আমাদের সবার ব্যর্থতা। পৃথিবীর অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশও সঠিক পরিকল্পনার মাধ্যমে তা করতে সক্ষম।"

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান থাকলেও আইনি জটিলতায় তা বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, "আদালতে বিচারাধীন বিভিন্ন মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয় অনেক ক্ষেত্রেই শিক্ষক নিয়োগ কার্যক্রম সময়মতো সম্পন্ন করতে পারছে না। তবে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, আইনি জটিলতা নিরসন করে সরকার পর্যায়ক্রমে সেসব পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করবে।"


Frequently Asked Questions (FAQ)

১. শিক্ষামন্ত্রী কোথায় এবং কী বিষয়ে মতবিনিময় সভা করেন? শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

২. প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী কী হুঁশিয়ারি দিয়েছেন? তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের পাশাপাশি যারা প্রশ্ন ফাঁসের অপপ্রচার বা গুজব ছড়াবে, তাদের সবাইকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

৩. প্রতিষ্ঠান প্রধানদের সম্পর্কে শিক্ষামন্ত্রী কী মন্তব্য করেছেন? তিনি বলেছেন, যেসব প্রতিষ্ঠান প্রধান নিজেদের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়ানোর সাহস পান না, তাদের প্রতিষ্ঠান প্রধান হওয়ার যোগ্যতা নেই।

৪. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিলম্বিত হচ্ছে কেন? শিক্ষামন্ত্রীর মতে, আদালতে বিচারাধীন বিভিন্ন মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয় অনেক ক্ষেত্রে শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে পারছে না। তবে শূন্য পদগুলোতে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।


#EducationMinistry #HSCExam2026 #QuestionLeak #EhsanulHaqueMilon #GenZFrontierEducation #BangladeshNews