অভিভাবকহীন টাঙ্গাইল আওয়ামী লীগ: কে হচ্ছেন আগামী দিনের নেতা, মুরাদ সিদ্দিকী নিয়ে জোর গুঞ্জন নিজস্ব প্রতিবেদক, জেনজি ফ্রন্টিয়ার : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিক ফজলুর রহমান খান ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভিপি জোয়াহের ইসলাম জোয়াহেরের মৃত্যুতে জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শীর্ষ এই দুই প্রভাবশালী ও পরীক্ষিত নেতার চিরবিদায়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটিতে তৈরি হয়েছে চরম নেতৃত্বশূন্যতা। এই শোকাহত ও সংকটময় মুহূর্তে মাঠপর্যায়ের নেতাকর্মীরা হয়ে পড়েছেন একেবারে অভিভাবকহীন। এখন সবার মনে একটাই প্রশ্ন— কে হবেন আগামী দিনের নেতা? কে ধরবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের হাল? বর্তমান প্রেক্ষাপটে এই বিশাল শূন্যস্থান পূরণে এবং দলের নেতৃত্ব দিতে তৃণমূলের আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছেন জেলার জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিক মুরাদ সিদ্দিকী। দীর্ঘদিন ধরে সদ্য প্রয়াত সভাপতি ফজলুর রহমান খান ফারুক এবং সাধারণ সম্পাদক ভিপি জোয়াহের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে রেখেছিলেন। তাদের মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। সামনে দলের রাজনৈতিক কার্যক্...
স্বাগতম GenZ Frontier-এ। আমরা একটি আধুনিক ডিজিটাল নিউজ পোর্টাল ও জার্নাল, যা মূলত তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীকে দেখার চেষ্টা করে। আমাদের লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয়, বরং তথ্যের সঠিক বিশ্লেষণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে শুরু করে প্রযুক্তি, ক্যারিয়ার, এবং জীবনমুখী জার্নাল—সবকিছুই পাবেন এক জায়গায়। ঢাকা থেকে পরিচালিত এই প্ল্যাটফর্মটি তারুণ্যের শক্তি এবং সৃজনশীলতার এক অনন্য ফ্রন্টিয়ার।