BREAKING
🔴 High-Level Satisfying 3D Animation and VFX Production: A Technical and Strategic Analysis🔴 YouTube Monetization, Algorithm & SEO: The Ultimate 2026 Mega-Guide🔴 Professional Contact & Connectivity Hub sayad Md Bayezid Hosan🔴 who Is Sayad Md Bayezid Hosan🔴 The Digital Architect: Professional Profile of Sayad Md Bayezid Hosan🔴 Beyond the Code: The Comprehensive Story of Sayad Md Bayezid Hosan and the Future of Digital Innovation in Bangladesh🔴 ‘দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট’-এর কালিহাতী উপজেলা প্রতিনিধি মনোনীত হলেন সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার🔴 টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবারের সন্তান মুরাদ সিদ্দিকীর জন্মদিন আজ: ভবিষ্যৎ রাজনীতির উজ্জ্বল নক্ষত্র🔴 ‘ভুল মানুষের সঙ্গে বিয়ে হলে কেউই সুখী হবে না’— ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে অকপট মেধা শংকর🔴 ‘কন্যাসন্তানের সন্তানের বাবা হলেন সাকিব খান জানালেন মিষ্টি জান্নাত রহস্যময় স্ট্যাটাসে তোলপাড়🔴 ব্রেকিং: শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে দীপেন দেওয়ানের পদত্যাগ🔴 টেলিটক বাংলাদেশ লিমিটেডে প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Teletalk Job Circular🔴 The Digital Architect: Professional Profile of Sayad Md Bayezid Hosan🔴 জিপিএস ছাড়াই নিখুঁত গন্তব্যে! উন্মোচিত হলো কবুতরের শরীরের গভীরে লুকিয়ে থাকা ‘বায়োলজিক্যাল কম্পাস’-এর রহস্য🔴 ‘আমি জনগণের দোসর’: লতিফ সিদ্দিকীর এই শাশ্বত সত্যকে ইতিবাচকভাবে গ্রহণ করছে খোদ আওয়ামী লীগ
5 Views

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ তলায় মাদকসেবনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

টাঙ্গাইল প্রতিনিধি | GenZ Frontier | ১৫ জুন ২০২৬

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ তলায় নিয়মিত মাদকসেবনের অভিযোগ উঠেছে। হাসপাতালের পরিত্যক্ত ও দীর্ঘদিন ধরে অব্যবহৃত এ ফ্লোরের বিভিন্ন কক্ষে মাদকসেবীরা অবাধে আড্ডা ও মাদক গ্রহণ করছে বলে অভিযোগ স্থানীয়দের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালের ১৪ তলার বেশ কয়েকটি কক্ষ বর্তমানে ব্যবহারবিহীন অবস্থায় রয়েছে। পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব কক্ষ মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সেখানে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সেবনের আলামত প্রায়ই দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি ওই ফ্লোরের বিভিন্ন স্থানে সিগারেটের অবশিষ্টাংশ, মাদকের সরঞ্জাম, পানীয়ের বোতল ও অন্যান্য বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এসব দৃশ্য হাসপাতালের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্থানীয়দের দাবি, একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের কার্যক্রম চলতে থাকলে হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি রোগী ও স্বজনদের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

LIVE BROADCAST ×